|
'গোটা পেটে ক্যান্সার, চিকিৎসকরা বলেছিলেন বাঁচার সম্ভবনা কম'
নতুন সময় ডেস্ক
|
![]() 'গোটা পেটে ক্যান্সার, চিকিৎসকরা বলেছিলেন বাঁচার সম্ভবনা কম' সোনালি জানিয়েছেন, ''আমার গোটা পেটে ক্যান্সার ছড়িয়ে গিয়েছিল। নিউ ইয়র্কের চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরোটা সারিয়ে তোলার সম্ভবনা মাত্র ৩০ শতাংশ। আমরা ভেঙে পড়েছিলাম। যখন আমি আমার লম্বা চুল কেটে ফেললাম, তখন আমার এক বন্ধু আমায় বলেছিল যে ওটা না কাটতে। হয়তবা এটা থেকেই আমার নতুন পটচুলা তৈরি হবে। তবুও আমি চেয়েছিলাম, আমার ওই পুরনো চুলগুলি কেটে ফেলাই হোক, ওগুলো যেন আর আমার নয়। আমার মনে হচ্ছিল আমি যেন আমার ওই লম্বা চুলের মধ্যে বড় বেশি লুকিয়ে রয়েছি। '' ৪৪ বছরের অভিনেত্রী আরও জানিয়েছেন, ''আমার পরিবার আশা ছেড়ে দিয়েছিল। তবে আমি ভেবেছিলাম, মৃত্যু আমার কাছে আসতেই পারে না। আর এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। তবে আমি মৃত্যুর কথা কখনও ভাবিইনি। '' হার্পার বাজার ম্যাগাজিনের কভার ফটো টুইটারে শেয়ার করে সোনালি লিখেছেন, '' আমাদের অভিজ্ঞতা কীভাবে আমাদের জীবনকে, আমাদের শারীরিক গঠনকে বদলে দেয় সেটা কেউই বলতে পারে না। সব পরিবর্তন চোখে ধরাও পড়ে না। আমি এটা থেকে যে শিক্ষা নিয়েছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। আমি বরং নতুন করে পোশাক পরতে চাই, সাজতে চাই। '' সম্প্রতি প্রিয় বন্ধু গায়েত্রী ওবেরয়, সুজান খানের সঙ্গে একটি টিভি শোয়েও হাজির হয়েছিলেন সোনালি। সেখানে তিনি তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়া ও চিকিৎসা নিয়ে মুখ খুলেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
