ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
গাঁজা সম্পর্কে এই ধারণাগুলি ভুল! বদলে ফেলুন আজই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 4:30 PM

গাঁজা সম্পর্কে এই ধারণাগুলি ভুল! বদলে ফেলুন আজই

গাঁজা সম্পর্কে এই ধারণাগুলি ভুল! বদলে ফেলুন আজই

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, গাঁজা সেবনের ফলে অণ্ডকোষে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণা উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। টানা ২০ বছর ধরে চলা গবেষণার পর তাঁদের গবেষণাপত্রে দাবি করা হয়, গাঁজা মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। কারণ, গাঁজা মস্তিষ্কের কোষ নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। দীর্ঘদিন গাঁজা সেবনের অভ্যাস স্মৃতিশক্তিকে ক্রমশ দুর্বল করে দেয়। তবে এ নিয়ে মতান্তর রয়েছে।





‘আমেরিকান হার্ট এসোসিয়েশন’-এর গবেষণায় দেখা গিয়েছে, গাঁজা সেবনের ফলে মানুষের শরীরের ধমনী ও শিরা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। সিগারেটের মতো করে গাঁজা ধোঁয়া টানার ফলে মানুষের স্বভাবিক রক্ত চলাচল প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়।

একদল মার্কিন গবেষকদের মতে, গাঁজা সেবনের ফলে পুরুষের প্রজনন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও হৃত্‍স্পন্দনেগ গতি বৃদ্ধি, মানসিক উদ্বেগ ও অবসাদ বৃদ্ধির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

‘আমেরিকান হার্ট এসোসিয়েশন’-এর গবেষণায় দেখা গিয়েছে, গাঁজা সেবনের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় চার গুণ বেড়ে যায়।

অনেক মানুষের বিশ্বাস বা ধারণা, গাঁজা সেবনের ফলে মানুষের সৃজনশীলতা বৃদ্ধি পায়। কিন্তু দীর্ঘদিনের এই ধারণাকে একেবারে ভুল প্রমাণিত করে নেদারল্যান্ডের একদল গবেষক দাবি করেছেন, গাঁজা মানুষের সৃজনশীল ক্ষমতাকে ক্রমশ অকেজো করে দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status