ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সভা অনুষ্ঠিত
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
প্রকাশ: Friday, 21 June, 2019, 1:10 PM

সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সভা অনুষ্ঠিত

সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের এক সভা আহবায়ক প্রফেসর ড.মোহাম্মদ ফসিউল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দীনের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২০ জুন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিঃ আজিজুল হকের স্বাগত বক্তব্যে আলোচনায় অংশগ্রহন করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল মোস্তফা কামাল চৌধুরী,এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন,সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মোঃ আবুল মনছুর ভূইয়া,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সমাজ সমীক্ষা সংঘের সভাপতি আহমেদ খসরু,আলহাজ্ব খোরশেদ আলম,আলহাজ্ব লায়ন বেলাল হোসেন,সাংবাদিক মোহাম্মদ ইউসুফ,সাংবাদিক আবুল হাসনাত,ইউনুচ সওদাগর,মশিউর রহমান খান,লায়ন কাজী আলী আকবর জাসেদ,লায়ন আলীম উল্যাহ মুরাদ,লায়ন মফিজুর রহমান সাজ্জাদ প্রমুখ।

উক্ত সভাসহ মোট, ১৭ সভায় ১৭ সদস্য আহ্বায়ক কমিটি গঠিত হয় এবং ৫ সদস্য গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও ৫ সদস্য কর্মপরিকল্পনা উপ-কমিটি গঠিত হয় ।

আগামী ৩১ জুলাই এর মধ্যে উপ কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন ।

গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন যথাক্রমে: আহবায়ক-এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, সদস্য সচিব-সাংবাদিক আবুল হাসনাত, সদস্য-আলহাজ্ব ইঞ্জিঃ আজিজুল হক,
সদস্য-আলহাজ্ব খোরশেদ আলম, সদস্য-লায়ন কাজী আলী আকবর জাসেদ।

কর্মপরিকল্পনা উপ-কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন যথাক্রমে: আহবায়ক-মোঃ আরিফুর রহমান,প্রধান নির্বাহী- ইপসা, সদস্য সচিব-সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সদস্য-প্রফেসর এ.কে.এম. তফজল হক, সদস্য-আহমেদ খসরু,সভাপতি,সমাজ সমীক্ষা সংঘ-চট্টগ্রাম, সদস্য- আলহাজ্ব লায়ন বেলাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status