ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালীতে ৩ যুবলীগ নেতাকে বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 June, 2019, 11:58 AM
সর্বশেষ আপডেট: Friday, 21 June, 2019, 2:08 PM

নোয়াখালীতে ৩ যুবলীগ নেতাকে বহিষ্কার

নোয়াখালীতে ৩ যুবলীগ নেতাকে বহিষ্কার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা যুবলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০জুন) রাত ১০টায় উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় এবং প্রতিপক্ষের সাথে গোপন আতাঁতের অভিযোগে বসুরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আশ্রারাফুল ইসলাম তুষার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে যুবলীগ থেক অব্যাহতি ও বহিষ্কার করা হল।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার বসুরহাট পৌরসভা যুবলীগের তিন নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

আশ্রারাফুল ইসলাম তুষার বলেন, আমাকে বহিষ্কারের আগেই আমি পৌরসভা যুবলীগের সভাপতি বরাবর পদত্যাগ পত্র দিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status