ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 June, 2019, 11:52 AM

২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

জামালপুরের বকশীগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ তারা মিয়া (৬০) কে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

তারা মিয়া কামালপুর মির্ধাপাড়া এলাকার মৃত শহর আলীর ছেলে। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে কামালপুর এলাকা থেকে আটক করা হয়।




এর আগে ছাত্রীর বাবা এরশাদ মিয়া বাদি হয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্কুলছাত্রীর বাবা এরশাদ মিয়া জানান, মঙ্গলবার বিকেলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তারা মিয়া। পরে স্কুলছাত্রীর চিৎকারে পালিয়ে যায় তারা মিয়া। পরে স্থানীয় ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে থানায় অভিযোগ করেন তিনি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ তাহারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিদ্দিক, এসআই শরীফসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা রাতে কামালপুর থেকে তাকে আটক করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status