ভবানীগঞ্জ মাদ্রাসায় সততা সংঘের সদস্যদের প্রতিযোগিতার পুরস্কার প্রদান
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 June, 2019, 6:17 PM
ভবানীগঞ্জ মাদ্রাসায় সততা সংঘের সদস্যদের প্রতিযোগিতার পুরস্কার প্রদান
রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ ইসলামীয়া ফাযিল স্নাতক মাদ্রাসায় বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সততা সংঘের সদস্যদের নিয়ে বিতর্ক, রচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা যেন স্কুল জীবন থেকেই দুর্নীতিতে না জড়ায় সে শিক্ষা নেয়াই লক্ষ্যেই সততা সংঘ। সততা প্রতিটি শিক্ষার্থীদের জীবনের ব্রত হোক এটাই কাম্য।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ভবানীগঞ্জ ইসলামীয়া ফাযিল স্নাতক মাদ্রাসার হলরুমে সততা সংঘের আয়োজনে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ জিল্লুর রহমানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ভবানীগঞ্জ ইসলামীয়া ফাযিল স্নাতক মাদ্রাসার গভনিং বডির সভাপতি বাগমারা আসনের সংসদ সদস্যের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহ-সভাপতি ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আব্দুল মতিন, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাযিল স্নাতক মাদ্রাসার অধ্যাপক নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক নুরুল হুদা, মুনসুরুর রহমান, প্রভাষক সাহানাজ বেগম প্রমুখ। এ সময় ভবানীগঞ্জ ইসলামীয়া ফাযিল স্নাতক মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।