ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উগ্রপন্থী আরএসএসে যোগ দিলেন প্রিয়াঙ্কা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 7:22 PM

উগ্রপন্থী আরএসএসে যোগ দিলেন প্রিয়াঙ্কা!

উগ্রপন্থী আরএসএসে যোগ দিলেন প্রিয়াঙ্কা!

প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে নানা বিতর্ক আছে। কিন্তু নায়িকা যা-ই পরেন আলোচনা হতে বাধ্য।

কিছুদিন ব্লাউজ ছাড়া শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছিলেন। এবার নতুন সংযোজন- খাকি হাফ প্যান্ট। যা কি-না হিন্দু উগ্রপন্থী সংগঠন আরএসএসের অফিশিয়াল পোশাকের অংশ।




সম্প্রতি নিউইয়র্কে বর নিক জোনাসের সঙ্গে খাকি হাফ প্যান্টে দেখা যায় প্রিয়াঙ্কাকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে, সঙ্গে শুরু হয়েছে ট্রোলও। কেউ কেউ বলছেন, আরএসএসে যোগ দিয়েছেন হলিউড-বলিউডের নায়িকা।

নিউইয়র্কে নিজেদের বাড়ি থেকে বেরোনোর সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হন এই দম্পতি। সেখানে প্রিয়াঙ্কাকে কালো হেনলি ও ব্লেজারের সঙ্গে হাঁটু পর্যন্ত উঁচু কালো বুট ও খাকি হাফ প্যান্টে দেখা যায়।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ‘ফ্যাশন’ নায়িকার খাকি প্যান্টকে আরএসএসের ইউনিফর্মের প্যান্টের সঙ্গে তুলনা শুরু হয়।

কেউ কেউ বলছেন, প্রিয়াঙ্কা আরএসএসের বৈঠক সেরে বেরিয়ে আসছেন। কারো মন্তব্য আরএসএসের আন্তর্জাতিক দূত নির্বাচিত হয়েছেন তিনি।

২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সময় ছোট পোশাক পরার কারণে সমালোচনার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। সমালোচকেরা বলেছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আছেন, পা-টা ঢেকে রাখা উচিত, ন্যূনতম এই সাধারণ জ্ঞান আপনার থাকা উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status