ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রোশন পরিবারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 7:02 PM

রোশন পরিবারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

রোশন পরিবারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন। তার বাবা রাকেশ রোশন চলচ্চিত্র পরিচালক। বিভিন্ন কারণেই হৃতিক রোশন তো বটেই রোশন পরিবার এসেছেন আলোচনায়। কখনো সেই আলোচনা হয়েছে সিনেমা সংশ্লিষ্ট, কখনো বা পরিবার ও ব্যক্তিগত সম্পর্কের কারণে।

আবারো আলোচনায় রোশন পরিবার। তবে সিনেমা নিয়ে নয়, পারিবারিক কারণে। হৃতিক রোশনের বোন সুনেয়না রোশনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা চলে এসেছে সবার সামনে। আর সে থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝর।




মুসলমান ছেলের সঙ্গে প্রেম করায় সুনেয়না রোশন তার পরিবার দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হয়ওয়ার ঘটনা ফাঁস করে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানৌতের বোন রাঙ্গেলি চান্ডাল। টুইটার বার্তায় এ খবর সবাইকে জানিয়েছেন তিনি।


রাঙ্গোলি তার টুইটার বার্তায় লিখেছেন- সুনেয়না কঙ্গনার কাছে সাহায্যের আবেদন করেছিল। সুনেয়না ফোনে কঙ্গনার সঙ্গে কথা বলার সময় কাঁদতো।’

সে আরও লিখেছে- দিল্লির এক মুসলমান ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয় সুনেয়নার। একথা জানার পর তার বাবা রাকেশ রোশন, ভাই হৃতিক রোশনসহ সবাই তার বিরুদ্ধচারণ করেছে। সুনেয়নার গায়ে হাত তুলেছে তার বাবা।

এমন অবস্থায় কঙ্গনা জানে না সুনেয়নাকে কীভাবে সাহায্য করবে। তাই আমি সবার সঙ্গে ঘটনানাট শেয়ার করলাম। সে অন্য কেউ তাকে সাহায্য করতে পারে। এ ঘটনা জানার পর সবখানেই আলোচনা হচ্ছে। তবে রোশন পরিবার এখনো এ বিষটি নিয়ে কোনো মন্তব্য করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status