ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাবেকের ভূমিকায় বর্তমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 6:56 PM

সাবেকের ভূমিকায় বর্তমান

সাবেকের ভূমিকায় বর্তমান

২০১২ সালে বিয়ে করেছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। তার আগে প্রকাশ্যে এবং গোপণ প্রেম আরও কিছু বছর। সব মিলিয়েেএই জুটির প্রেম-ভালোবাসার বয়স দশক ছাড়িয়েছে।

এতটা বছর পরে এসে এবার সাবেক প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছে বাস্তবের এই জুটি। বলিউড সূত্রের খবর, ডেব্যু পরিচালক নিতিন কক্করের প্রথম ছবি ‘জওয়ানি জানেমান’-এ প্রাক্তনের ভূমিকায় অভিনয় করবেন সাইফ-কারিনা।




সাইফ আলী খান ও কারিনা কাপুর এর আগে চারটির মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। ‘ওমকারা’ (২০০৬), ‘তশন’ (২০০৮), ‘এজেন্ট বিনোদ’ (২০১২) এর পর এই জুটির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হ্যাপি এন্ডিং’ মুক্তি পেয়েছিল পাঁচ বছর আগে, ২০১৪ তে। পাঁচ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা।

‘জওয়ানি জানেমান’ ছবিতে মূলত বাবা-মে‌য়ের গল্প বুনেছেন পরিচালক নিতিন। ছবিতে বাবার ভূমিকায় থাকছেন সাইফ আর তার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন পূজা বেদির মেয়ে আলাইয়া। ইতিমধ্যেই লন্ডনে ছবির শুটিং শুরু হয়েছে। সাইফ-আলাইয়া শুটিংয়ে অংশ নিলেও কারিনা এখন দলের সঙ্গে যোগ দেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status