ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সড়কে ফেলে ফিল্মি স্টাইলে যুবককে কোপালো অস্ত্রধারীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 6:08 PM

সড়কে ফেলে ফিল্মি স্টাইলে যুবককে কোপালো অস্ত্রধারীরা

সড়কে ফেলে ফিল্মি স্টাইলে যুবককে কোপালো অস্ত্রধারীরা

বরিশাল নগরীতে সড়কে ফেলে এক যুবককে ফিল্মি স্টাইলে এলোপাতাড়ি কুপিয়েছে অস্ত্রধারীরা। কোপানোর একপর্যায়ে যুবকের দুই হাতের রগ কেটে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তারুফ চন্দ্র গুহ (৩০) নামের ওই যুবককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় পথচারীরা।

নৃশংস এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সরকারি মহিলা কলেজের পেছনে ফকিরবাড়ি রোড এলাকায়। খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে গেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। হামলার শিকার যুবক বরিশাল শহরের রাখাল বাবু সড়কের মৃত কৃষ্ণ চন্দ্র গুহের ছেলে।




প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- অন্তত ১০ থেকে জন অস্ত্রধারী তারুফকে চারদিন থেকে ঘিরে ঘরে প্রথমে একদফা পিটুনি দেয়। মারধরের এক পর্যায়ে তাকে সড়কে ফেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এতে যুবক সড়কে লুটিয়ে পড়লে তার দুই হাতের রগ কেটে দেওয়া হয়। এই চিত্র অনেকে প্রত্যক্ষ করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।

কিছুক্ষণ পরে একটি প্রাইভেটকার আসলে তারুফকে সড়কের ওপর ফেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। তখন আরিফ নামে এক পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শেবাচিমে নিয়ে যান।

সেই সাথে খবর পেয়ে সেখানে ছুটে যান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোয়াজ্জেম হোসেন ভুইঁয়া।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান সময়ের আলোকে জানান, যুবককে কে বা কারা কুপিয়েছে সেই বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

তবে পুরো বিষয়টি তার কাছ থেকে জানতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সেই সাথে হামলাকারীদের ধরতে থানা পুলিশেল একাধিক টিম মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।’ পাশাপাশি এই ঘটনায় থানায় একটি মামলারও প্রস্তুতি চলছে বলে জানান ওসি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status