|
দুর্ঘটনায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের গাড়ি
নতুন সময় ডেস্ক
|
![]() দুর্ঘটনায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের গাড়ি বিবিসি বলছে, স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে লন্ডন থেকে উইন্ডসরে যাচ্ছিলেন দ্য ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। এ সময় পুলিশের গাড়িবহরের নিচে চাপা পড়েন ওই বৃদ্ধা। ৮৩ বছর বয়সী আহত ওই নারীর নাম আইরিন মেয়র। গাড়িবহর দক্ষিণ-পশ্চিম লন্ডন পার হয়ে যাওয়ার সময় তিনি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিবিসি বলছে, চিকিৎসাধীন ওই বৃদ্ধার অবস্থা বর্তমানে স্থিতিশীল। কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র বলেছেন, রাজ এই দম্পতি দুর্ঘটনায় আহত নারীর জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন এবং তারা ওই নারীর খোঁজ-খবর রাখছেন। ওই মুখপাত্র বলেন, আইরিনের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। পুরো সুস্থ না হওয়া পর্যন্ত তার পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন দ্য ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। ব্রিটিশ দৈনিক দ্য সান বলছে, প্রিন্স উইলিয়াম ও কেটকে বহনকারী গাড়িবহরের জন্য রাস্তা ফাঁকা করার সময় ওই দুর্ঘটনা ঘটে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
