|
রহস্যময় আলোর ভিডিও ধারণ
নতুন সময় ডেস্ক
|
![]() রহস্যময় আলোর ভিডিও ধারণ এ বিষয়ে নানা জনের নানা মত। তবে অনেকেই মনে করেন যে, এলিয়েনদের নিয়ে সেখানে গবেষণা করা হয়। সম্প্রতি লাস ভেগাস থেকে ১৩৪ কিলোমিটার দূরের ওই স্থানে রহস্যময় আলোর দৃশ্য ধারণ করেছেন বিমানের এক যাত্রী। মোজাভ মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় ৪০ হাজার ফুট উচ্চতা থেকে বিমানের এক যাত্রী ভিডিওটি ধারণ করেছেন। সেই ভিডিওতে চারটি সাদা আলো দেখা যায়। ডব্লিউ. ডি. ওয়ার্থ ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করে লিখেছেন, বিমান বাহিনীর ঘাঁটি থেকে সেই আলো আসছে। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। তিনি আরো লিখেছেন, এর আগেও আমি এগুলো দেখেছি। তবে এই ভিডিও সঠিকভাবে কিছুই প্রমাণ করে না। তবে, শঙ্কার বিষয় হচ্ছে, তারা ওই ঘাঁটিতে ঠিক কী করছে সেটার ব্যাপারে। কেউ কেউ বলছেন, এটা ওখানকার কোনো জায়গা থেকে প্রতিফলিত হওয়া আলো। আবার কেউ বলছেন, লেক কিংবা স্টিলের কোনো ধাতব থেকে এ ধরনের আলো প্রতিফলিত হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, এগুলো এলিয়েনের কাজ। কারণ ওই আলোগুলো মাটিতে নয়, বরং মাঝ আকাশে দেখা যাচ্ছে। কেউ আবার নিশ্চিত হয়েই বলছেন, এটা প্রতিফলিত রশ্মি। এ নিয়ে এত আলোচনার কিছু নেই। কারো মতে, বিমান অবতরণের সময় বিমানবন্দর থেকে সংকেত দেওয়া হচ্ছিল ওইভাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
