|
ডিজিটাল কন্টেন্ট নির্মাণে দেশ সেরা রহিমা
নতুন সময় প্রতিনিধি
|
|
ডিজিটাল কন্টেন্ট নির্মাণে দেশ সেরা রহিমা ক্লাস পরিচালনার পাশাপাশি তিনি নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন। এ পর্যন্ত ৫০টিরও বেশি কন্টেন্ট নির্মাণ করে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি ও প্রধানমন্ত্রীর এটুআই পুরস্কার পেয়েছেন। একইসঙ্গে ফরিদপুর জেলার অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন তিনি। নড়াইলের লোহাগড়া থানার চর পহেলাপুর গ্রামের সন্তান রহিমা খানম। গ্রামের শালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি এবং শালনগর মর্ডান একাডেমিক থেকে ১৯৯৯ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর মধুমতী নদীর ভাঙা-গড়ায় বেশিদূর এগুতে পারেনি। বহু লড়াই-সংগ্রাম করে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এসএসসিতে তিনি সাকেরা মেধা পুরস্কার লাভ করেন। ২০০৩ সালে জয়েন্ট ভার্টদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। নদী ভাঙনে বাড়ি-ঘর হারিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামে বসতি গড়েন রহিমারা। এখানে থাকেন তার বাবা আব্দুল হান্নান ও মা খালেদা হান্নান। কন্টেন্ট নির্মাণের কাজে রহিমাকে স্বামী ওয়ারেজ আলী খান উৎসাহ দিয়ে যাচ্ছেন। তিনি জানান, রহিমা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। একদিন সে শিক্ষকতায় সফল হবে- এটা আমার বিশ্বাস ছিল। ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন চন্দ বলেন, রহিমা খানম নিয়মিত কন্টেন্ট তৈরি ও ক্লাসে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি জেলা অ্যাম্বাসেডর মনোনীত হওয়ায় আমরা গর্বিত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
