|
নির্মিত হচ্ছে আইয়ুব বাচ্চু চত্বর, থাকবে রুপালি গিটারও
নতুন সময় প্রতিবেদক
|
|
নির্মিত হচ্ছে আইয়ুব বাচ্চু চত্বর, থাকবে রুপালি গিটারও এত গেলো পুরনো খবর, এবার নতুন খবর হলো সেই রুপালি গিটার নিয়ে এবার গড়ে উঠছে আইয়ুব বাচ্চু চত্বর। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়কে ঘোষণা করা হবে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে। আর এমনটাই জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার নামাজের জানাজায় অংশ নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে গড়ে তোলা হবে। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আইয়ুব বাচ্চু আমাদের গর্ব। তার স্মৃতি সংরক্ষণের জন্য প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর করা এবং তার বিখ্যাত গান রুপালি গিটারের সেই গিটার স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছি। সৌন্দর্যবর্ধনের আওতায় এ স্থাপনা নির্মাণের কাজ চলছে। এই খবরে খুশির বন্যায় ভাসবেন আইয়ুব বাচ্চুর ভক্তরা সে আর বলার অপেক্ষা রাখে না। এরইমধ্যে সংগীতাঙ্গনের অনেকেই এই ঘোষণা ও উদ্যোগের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
