ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার যেসব দুর্বলতা কাজে লাগাতে পারে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 4:03 PM

অস্ট্রেলিয়ার যেসব দুর্বলতা কাজে লাগাতে পারে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার যেসব দুর্বলতা কাজে লাগাতে পারে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ জয়ের সুখস্মৃতি নিয়ে টনটন থেকে নটিংহ্যামে পা রেখেছে বাংলাদেশ। এখানেই আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন টাইগাররা। এ ম্যাচে পরিষ্কার ফেভারিট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে অজেয় নয়। ঐতিহাসিক জয় পেতে অজিদের যে দুর্বলতাগুলো কাজে লাগাতে পারেন মাশরাফিরা।

* পাঁচ ম্যাচের চারটি জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলেও অস্ট্রেলিয়াকে এখনও ঠিক বিধ্বংসী রূপে দেখা যায়নি। ব্যাটিংয়ে ছন্দে আছেন শুধু অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দ্রুত এ ত্রয়ীকে তুলে নিতে পারলে খেলায় থাকবে বাংলাদেশ।




* বোলিংয়ে মিচেল স্টার্কের ওপর অতিনির্ভর অস্ট্রেলিয়া। বিশ্বজয়ী দলের এটি আরেকটি দুর্বলতা। একজনের ওপর নির্ভর করে চলা যায় না। তাকে ভালোভাবে খেলতে পারলেই হিসাব মেলাতে পারবেন টাইগাররা। জলজ্যান্ত উদাহরণও সামনে আছে- ভারতের বিপক্ষে স্টার্কের বাজে দিনে মুখ থুবড়ে পড়েছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজও কাঁপিয়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের।

* বরাবর অস্ট্রেলিয়ার ফিল্ডিং দুরন্ত। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এর স্ফুরণ ঘটাতে পারেননি অজিরা। চার ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ হাত গলে পড়েছে তাদের। বাউন্ডারি লাইনে সেভাবে গুড স্টপও দেখা যায়নি। উইকেট কিপিংয়ে মিসের নজির রয়েছে। এসব ভেবে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চার করতে পারেন সাকিব-তামিমরা।

* অস্ট্রেলিয়ার এ দলটিতে বিশ্বকাঁপানো সেই মানের কোনো স্পিনার নেই। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। পার্টটাইমার হিসেবে স্পিন করেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চ। তবে তাদের বোলিংটা ততটা কার্যকরী নয়। ব্যাট হাতে অজিদের স্পিন দুর্বলতা কাজে লাগাতে পারেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

* তুলনামূলক পেসের চেয়ে স্পিনে দুর্বল অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। তাদের চেপে ধরতে শুরুতেই আক্রমণে আনা যেতে পারে বাংলাদেশি স্পিনারদের। এ ক্ষেত্রে তুরুপের তাস হতে পারেন সাকিব-মিরাজ-মোসাদ্দেক। এ কথা ভেবে এদিন মাহমুদউল্লাহকে বেশি বল করানো যেতে পারে।

* সর্বোপরি অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া। পাঁচ টাইগার সদস্যের একসঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতা আছে। সেখানে বলতে গেলে এবারের অস্ট্রেলীয় দলটি আনকোরা। এখনও ঠিক সেভাবে সবার মধ্যে কম্বিনেশন গড়ে ওঠেনি। ব্যাটিং-বোলিং শুরুতেই ত্রাস ছড়িয়ে তাদের ঘাবড়ে দেয়া সম্ভব।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে দুদলের খেলা। এ ম্যাচে জিততে পারলে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবেন লাল-সবুজ জার্সিধারীরা। চার ম্যাচে ২ জয়, ১ পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status