|
পুলিশ স্বামীর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ
নতুন সময় প্রতিনিধি
|
|
পুলিশ স্বামীর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ মঙ্গলবার সকালে শাহিনা খাতুন শহরে ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বললে স্বামী শোভন তাকে গালিগালাজ ও মারধর করে ঘর থেকে বের করে দেন। পরবর্তীতে অনেক অনুরোধের পর ঘরে ঢুকতে দিলেও তাকে ঘরের মধ্যে আটকে রড দিয়ে মারধর করেন। এমনকি তাকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা করেন স্বামী শোভন। এ সময় শাহিনা চিৎকার করলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য দরজা খুলতে বলে। শোভন দরজা খুলে দিলে শাহিনা ঘর থেকে পালানোর চেষ্টা করে। এ সময় শোভন তাকে ধারালো বটি নিয়ে তাড়া করে। পরে স্থানীয়রা শাহিনাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেন। তারা শাহিনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। স্বামী শোভন প্রায়ই নেশা করে বাসায় ফিরত বলেও অভিযোগ করেন শাহিনা। এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ সদস্য শাহজালাল রহমান শোভন বলেন, আমি আমার স্ত্রীর মোবাইল ফোন প্রায়ই বিজি পাই। মোবাইল এত বিজি কেন এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে কোনো জবাব দেয়নি। এছাড়াও পারিবারিক কিছু সমস্যার কারণে তাকে চড়-থাপ্পড় মারতে বাধ্য হয়েছি। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম প্রিন্স বলেন, শাহিনার চোখে- মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। ঝিনাইদহ পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) তরুণ বড়ুয়া বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কনস্টেবল শোভন দীর্ঘদিন ধরেই বিনা নোটিশে অনুপস্থিত রয়েছে বলেও তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
