|
আজ নুসরাতের বিয়ের আসরে কী কী থাকছে?
নতুন সময় ডেস্ক
|
![]() আজ নুসরাতের বিয়ের আসরে কী কী থাকছে? নুসরাত ও নিখিল শুক্রবার রাতেই বোদরুমের উদ্দেশে রওনা দিয়েছিলেন। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরাও সঙ্গে ছিলেন। তুরস্কের সমুদ্রের পাড়ের একটি শহর বোদরুম। দর্শনার্থীদের মূল আকর্ষণ বোদরুমের দুর্গ। গভীর পানি পথের নিচে একটি মিউজিয়াম রয়েছে সেখানে। আর সেখানেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। গ্রিক স্থাপত্যে ভরা এই শহরের সাধারণ মানুষের প্রধান পেশা ছিল সাগরে মাছ ধরা। পরে আস্তে আস্তে পর্যটনের জন্য বিখ্যাত হয়ে ওঠে এই শহর। নুসরাত ও নিখিল তাদরে বিয়ে ও বাসরের জন্য এমন একটি শহরকেই বেছে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিয়ের বাসর সাজানো হবে ‘এনজে’ লোগো দিয়ে একটি পাঁচ তারকা হোটেলে। আর সেই হোটেলের ৭টি স্যুট ও ১৫০টির মতো গেস্ট রুম বরাদ্দ রয়েছে তাদের জন্য। বোদরুমের ওই হোটেলে স্পা, জিম, কর্নার, সুইমিং পুলসহ বিলাসিতা করার মতো সব কিছুই রয়েছে। আরও রয়েছে, প্রাইভেট বিচ এবং হেলিপ্যাড। অতিথিরা যাতে সমুদ্রে ঘুরে বেড়াতে পারেন তার জন্য আলাদা স্পিডবোটেরও ব্যবস্থা থাকছে। বিয়ের দিন খাবারের তালিকায় থাকছে স্থানীয় কুইজিন ও ভারতীয় খাবার। গতকাল মঙ্গলবার নুসরাতের মেহেদি অনুষ্ঠান ও পুল পার্টি অনুষ্ঠিত হয়েছে। বোহেমিয়ান থিমে সাজানো হয়েছিল মেহেদি অনুষ্ঠান। ইতোমধ্যে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে বিয়ের ভেন্যু। নুসরাতের বন্ধু ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও পৌঁছে গিয়েছেন বোদরুমে। বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরবেন নুসরাত। নিখিলের পোশাকও সব্যসাচীর ডিজাইন করা। আর ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’। এদিকে বিয়ের পর্ব সেরে দ্রুত দেশে ফিরে ২৫ তারিখ দিল্লিতে সাংসদ হিসেবে প্রথম অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল নুসরাতের। কিন্তু এখন জানা গেল, প্রথম দিনের অধিবেশনে থাকবেন না নুসরাত। পিছিয়ে দিলেন শপথ নেওয়ার দিনও। দেশে ফিরে ২৫ তারিখের পরে আইনি মতে বিয়ে সারবেন নিখিল ও নুসরাত। তারপরে আইটিসিতে অনুষ্ঠিত হবে রিসেপশন পার্টি। বিয়ের পর ইউরোপেই মধুচন্দ্রিমা কাটাবেন নুসরাত জাহান ও নিখিল জৈন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
