|
স্বামীর সঙ্গ পাচ্ছেনা ব্রিটেনের রানি!
নতুন সময় ডেস্ক
|
![]() স্বামীর সঙ্গ পাচ্ছেনা ব্রিটেনের রানি! নরফকে একটি ‘উড ফার্ম কটেজ’এ ‘দি ডিউক অব এডিনবার্গ’ অবসর জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি বই পড়ে, ছবি এঁকে ও চিঠি লিখে এবং অতিথিদের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে দিন পার করে দেবেন। তার সঙ্গে বাবুর্চি, হাঁটার সঙ্গী, ঘরবাড়ি দেখাশোনার জন্যে লোকবল, নিরাপত্তার জন্যে পুলিশ ও সাজভৃত্য থাকবে। মাঝে মধ্যে তিনি রানির অন্যান্য বাড়িতে বেড়াতে যাবেন। বিশেষ করে উইন্ডসর ক্যাসেলে যেখানে তিনি ঘোড়ার গাড়িতে চড়তে ভালবাসেন। এর আগে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল রানি ও প্রিন্স ফিলিপ তাদের বিবাহিত জীবনে নতুন অধ্যায় শুরু হিসেবেই পৃথক থাকতে যাচ্ছেন। এদিকে ডেইলি মেইল বলছে রানি অনুভব করছেন যে ডিউকের অবসর নেয়ার সঠিক সময় এসে গেছে এবং তিনি তাকে যথেষ্ট জানেন ও বোঝেন। এ কারণে তিনি যদি এখনো রাজকীয় জীবনে ব্যস্ত থাকেন তাহলে তাকে অনেক ধরনের কাজে জড়িত থাকতে হবে। তবে পৃথক থাকলেও রানির সঙ্গে প্রায় প্রতিদিনই টেলিফোনে কথা বলছেন ডিউক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
