|
ঈদের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের জামাকাপড় ধরে টানাটানি!
নতুন সময় ডেস্ক
|
|
সংগৃহীত ঘটনাটি ঘটেছে আসামের কামরূপ জেলার ছয়গাঁওয়ে। কামরুপ নিয়ে অনেক কিংবদন্তী রয়েছে। কামরুপ নিয়ে নানা ধরনের যৌনতার গল্প প্রচলিত আছে। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শনিবার, ঈদ পরবর্তী সময়ে এলাকার মানুষের মনোরঞ্জনের স্বার্থে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন প্রায় কয়েকশো দর্শক। অনুষ্ঠানে নাচগান হচ্ছিল নির্ধারিত পরিকল্পনা মতোই। কিন্তু হঠাৎই মাঝপথে প্রায় ৫০০ জনেরও বেশি পুরুষ উত্তেজিত হয়ে পড়ে। স্টেজে তখন নারীদের একটি দল নৃত্য পরিবেশন করছিলেন। আচমকাই ওই নারীদের পোশাক খুলে নাচ করার দাবি তোলে ওই ৫০০ জন পুরুষ। কেউ তো সোজা স্টেজে উঠে পড়ে। তারপর নারীদের জামাকাপড় ধরে টানাটানি শুরু করে। কোনওমতে সম্ভ্রম বাঁচিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ওই নারীরা। গাড়িতে উঠে এলাকা ছাড়েন তাঁরা। কিন্তু গন্ডগোল এখানেই থেমে যায়নি। তাদের কথা না শুনে ওই নারীরা গাড়িতে উঠে যাওয়ায় ৫০০ জন পুরুষ গাড়ির উপরই হামলা চালায়। পাথর ছোঁড়া হয় গাড়িতে। গাড়ি এতে সামান্য ক্ষতিগ্রস্ত হলেও নারীরা কেউ তেমন আহত হননি। ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। ঘটনার পর ছয়গাঁও থানায় অনুষ্ঠানের আয়োজকরা অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম শাহরুখ খান ও সুবাহন খান। অভিযুক্তরা কোচবিহার জেলা থেকে এসেছিল বলে আয়োজকরা জানিয়েছেন। সূত্রের খবর, অনেক চড়া দামে বিক্রি করা হয়েছিল অনুষ্ঠানের ঈদের অনুষ্ঠানের টিকিট। তা সত্ত্বেও তাতে নিরাপত্তা ব্যবস্থার এমন বেহাল ছবি উঠে এল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
