ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পূজা সিদ্ধেশ্বরী, দীঘি স্টামফোর্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 4:04 PM

সংগৃহীত

সংগৃহীত

এবারের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) ৩.৩৩ পেয়ে পাস করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। অন্যদিকে ৩.৬১ পেয়েছেন খুদে অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি। পূজা ঢাকার মগবাজার গার্লস হাইস্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন অন্যদিকে দীঘি রাজধানীর স্ট্যামফোর্ড স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন- এ খবর পুরনো। তবে নতুন খবর হলো দুজনেই কলেজে ভর্তি হতে যাচ্ছেন। পছন্দের তালিকা থেকে দুজনের কলেজ প্রাপ্তিই চূড়ান্ত হয়েছে। বিষয়টি দীঘি-পূজা দুজনই নিশ্চিত করেছেন। পূজা পেয়েছেন সিদ্ধেশ্বরী কলেজ পেয়েছেন চিত্রানায়িকা পূজা চেরি, অন্যদিকে দীঘি পেয়েছেন স্ট্যামফোর্ড কলেজ।





দীঘি সোমবার দুপুরে বলেন, 'আমি সিদ্ধেশ্বরী কলেজ পেয়েছি। এটা বেশ ভালো কলেজ। এখানে ভর্তি হবো কি না নিশ্চিত নয়। কারণ অভিনয় নিয়েও আমাকে ভাবতে হবে। নিয়মিত ক্লাস না করলে সমস্যা হবে কি না এটা নিয়ে কথা বলতে হবে। তবে সবচেয়ে ভালো হতো মিরপুরের দিকে যদি কোনো কলেজ পেতাম।'

দীঘির বাবা সুব্রত বড়ুয়া বলেন, 'আসলে দীঘিতো ওখানেই স্কুলে পড়েছে আর ও তো ইংরেজি ভার্সনে পড়েছে। ভার্সনের জন্য অন্য কোনো কলেজে যাওয়ার চিন্তা বাদ দিয়ে স্ট্যামফোর্ডকেই প্রাধান্য দিয়েছিলাম। সেটাই পেয়েছি। দীঘিকে এই কলেজেই ভর্তি করাবো।'

 শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে আসেন পূজা চেরি। নায়িকা হিসেবে অভিনয় করেন ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে। দীঘিরও চলচ্চিত্রে অভিষেক শিশুশিল্পী হিসেবে। ‘কাবুলিওয়ালা’, ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘১ টাকার বউ’সহ অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status