ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
যদি বিবাহিত মহিলাকে ধর্ষণ করা হয়, সেটা আসল ধর্ষণ নয়: ভারতীয় মন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 3:24 PM

 সংগৃহীত

সংগৃহীত

১১ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের পর খুনের ঘটনায় যখন গোটা ভারতে নিন্দার ঝড় বইছে। ঠিক সেইসময় এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন যোগী আদিত্যনাথের দলের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি।




তিনি বলেছেন, একটি বাচ্চা মেয়েকে যদি ধর্ষণ করা হয়, তবে সেই ঘটনাকে অবশ্যই ধর্ষণ বলতে হবে। কিন্তু যদি ৩০–৩৫ বছরের কোনও বিবাহিত মহিলাকে ধর্ষণ করা হয়, তবে সেটাকে ধর্ষণ বলা যাবে না। সেই বিষয়টা আলাদা।

তার এ ধরনের মন্তব্যের পর ব্যাপক শোরগোল পড়ে যায়। এমনিতেই উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারার অভিযোগ করেছে বিরোধী দলগুলো। এর আগেও সেখানকার কয়েকটি জায়গায় নারীদের নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে। সেই রাজ্যের মন্ত্রীর মুখে এমন বিতর্কিত মন্তব্য যোগী সরকারকে আরও অস্বস্তিতে ফেলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status