ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভালবাসার টানে নেত্রকোনায় চীনের তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 June, 2019, 3:19 PM

সংগৃহীত

সংগৃহীত

ভালোবাসার টানে সুদূর চীন থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দায় চলে এসেছেন এক তরুণী। রবিবার জেলার কলমাকান্দার গুতুরা বাজারে এক বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে।

সম্প্রতি জসিম উদ্দিনের সঙ্গে চীনা নাগরিক ইবনাত মরিয়ম ফাইজার বিয়ে হয় দুবাইতে। ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান।




চাকরিসূত্রে ফাইজা ও জসিমের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রুপ নেয় ভালোবাসার সম্পর্কে। মাঝে তিনবছর চাকরির প্রয়োজনেই দুজন দুই দেশে চলে যান।

হৃদয়ের টান তাদেরকে আলাদা করতে পারেনি। একপর্যায়ে আবারো দুজন দুবাইয়ে দেখা করে বিয়ে করেন। ফাইজা খ্রিস্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর জসিম উদ্দিন জানান, তাকে ভালোবাসার পর ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেছি। আমরা সুখে শান্তিতে থাকতে সকলের দোয়া চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status