ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
স্বামীর বেতনের ৩০ শতাংশ দিতে হবে স্ত্রীকে: আদালত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 3:14 PM

সংগৃহীত

সংগৃহীত

আয়ের উপর অন্য কেউ নির্ভর না থাকলে বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে খোরপোষ হিসেবে দিতে বাধ্য হবেন স্বামী৷ সম্প্রতি এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট।

রায়ে বলা হয়েছে, একজন ব্যক্তির ইনকামের উপর অন্য কেউ নির্ভর না থাকে তাহলে স্বামীর স্যালারির ৩০ শতাংশ স্ত্রী পাবেন ৷




সম্প্রতি এক মহিলার বিবাহ বিচ্ছেদের পর খোরপোষ মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷ আদালতের নির্দেশ অনুযায়ী, স্বামীর বেতনের ৩০ শতাংশ মহিলাকে দিতে হবে ৷

মহিলার বিয়ে ৭ মে ২০০৬ সালে সিএসআইএফ ইন্সপেক্টরের সঙ্গে হয়েছিল ৷ ১৫ অক্টোবর ২০০৬ সালে তারা আলাদা হয়ে যায় ৷ এরপর খোরপোষের আবেদন জানিয়েছেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলা ৷

২০০৮ সালে এর পরিপ্রেক্ষিতে মহিলার স্বামীকে নির্দেশ দেওয়া হয় মোট বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে খোরপোষ হিসেবে দিতে হবে ৷ এরপর মহিলার স্বামী আদালতে ফের মামলা দায়ের করে ৷ এরপর ট্রায়াল কোর্ট ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছিল খোরপোষ ৷ এরপর দিল্লি হাইকোর্টে ফের এই রায়কে চ্যালেঞ্জ করে মহিলা মামলা দায়ের করেছিল ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status