|
খুব শীঘ্রই আসছে আকাশ আমিন'র নতুন বিজ্ঞাপন
সাকিব আল রোমান
|
![]() খুব শীঘ্রই আসছে আকাশ আমিন'র নতুন বিজ্ঞাপন আজিশা রহমান ইতি'র চিত্রনাট্যে বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন দেশ সেরা অভিনেত্রী আনোয়ারা, কাজী সবুজ, পুষ্পিতা পপি, আরিশা ও মুসকান। বিজ্ঞাপন নির্মাণ সম্পর্কে আকাশ আমিন বলেন, “বিজ্ঞাপনই প্রচার, আর প্রচারই প্রসার”। একটা ভালো পণ্যের প্রচার না করলে যেমন প্রসার ঘটে না, তেমন প্রচারের জন্য বিজ্ঞাপন অবশ্যই করতে হবে। সেটা বিভিন্ন রূপে হতে পারে। প্রচারের জন্য অবশ্যই প্রডাক্ট ভালো হতে হবে এবং সেই প্রডাক্টের ভালো গল্পের বা থিমের বিজ্ঞাপন তৈরী করতে হবে। আমি সেদিকটি মাথায় রেখেই চেষ্টা করি একটি পণ্যকে সঠিক ভাবে তুলে ধরে ভালো বিজ্ঞাপন নির্মাণ করার। ![]() খুব শীঘ্রই আসছে আকাশ আমিন'র নতুন বিজ্ঞাপন তিনি আরও বলেন, রিচ ক্যামিকেলের গিন্নি সরিষার তেল এর বিজ্ঞাপনটিও অনেক ভালো হয়েছে বলে আমার বিশ্বাস। দর্শক গ্রহণ করবে বলে আশা করছি। উল্লেখ্য, আকাশ আমিন বেশ কিছুদিন যাবত বিজ্ঞাপন নির্মাণ করে আসছেন। আগের বিজ্ঞাপনগুলো বেশ সাড়া জাগিয়েছিল। এই বিজ্ঞাপন চিত্রটি পর্দায় আসলেই হয়তো নিজেকে আরও একবার প্রমাণের সুযোগ হবে এই নির্মাতার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
