ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
একদিনের পর্যবেক্ষণে তামিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 11:03 AM
সর্বশেষ আপডেট: Saturday, 1 June, 2019, 11:14 AM

একদিনের পর্যবেক্ষণে তামিম

একদিনের পর্যবেক্ষণে তামিম

শুক্রবার (৩১ মে) নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতের কনুইয়ে চোট পান তামিম। সঙ্গে সঙ্গে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান দলের ফিজিও থিয়ান চন্দ্রমোহন। ফলে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।




তামিমের ইনজুরি নিয়ে দলের সঙ্গে এ মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘প্রাথমিকভাবে তামিমের হাতে এক্স-রে করা হয়েছে। তাতে কোনো ফাটল ধরা পড়েনি। শনিবার আরও কিছু পরীক্ষা করতে দেওয়া হবে। এরপরই জানা যাবে রোবরার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম খেলতে পারবেন কি-না।’

বাংলাদেশ দলে শুধু তামিমই নন, মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ইনজুরি শঙ্কা কাজ করছে। পিঠের চোট থেকে সদ্য ফিরে আসা সাইফউদ্দিন প্রথম ম্যাচে খেলতে পেইনকিলার নিতে পারেন, এমনটাই জানা গেছে।

এছাড়া টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ’র ফিটনেস নিয়েও আছে সংশয়। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। পায়ের পেশিতে চোট আছে মোস্তাফিজুরের আর মাহমুদউল্লা’র সমস্যা কাঁধের ইনজুরি।

কাঁধের ইনজুরি থেকে পুরো সেরে না উঠায় ভারতের বিপক্ষে বল করেননি মাহমুদউল্লাহ। এছাড়া সাকিব আল হাসান ও রুবেল হোসেনও পুরো ফিট নন। সবমিলিয়ে বিশ্বকাপে দলের মূল মিশন শুরু হওয়ার আগেই চিন্তার ভাঁজ পড়েছে টাইগার শিবিরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status