ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর কথা রাখলো পাকিস্তান দল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 11:00 AM

প্রধানমন্ত্রীর কথা রাখলো পাকিস্তান দল!

প্রধানমন্ত্রীর কথা রাখলো পাকিস্তান দল!

১৯৯২ সালের বিশ্বকাপে ধুকতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত ইমরান খানের নেতৃত্বে জিতেছিলো বিশ্বকাপ। সেই ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যে দেশের প্রধানমন্ত্রী বিশ্বকাপ জয়ী অধিনায়ক সে দেশের ক্রিকেটারদের জন্য এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে।




শুক্রবার (৩১ মে) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ইমরান খান টুইট বার্তায় লেখেন, ‘আজকের জন্য পাকিস্তান দলের প্রতি আমার উপদেশ থাকবে এটাই, যা আমি প্রতি ম্যাচের আগে দলের সতীর্থদের বলতাম। নিজের শতভাগ উজার করে দাও, শেষ বল পর্যন্ত লড়াই করো এবং মনে কখনও পরাজয়ের আতঙ্ককে জায়গা দিও না; যা তোমার কৌশল কিংবা খেলায় প্রভাব ফেলবে। পাকিস্তানের জনগণের সমর্থন এবং প্রার্থনা রইল সরফরাজদের জন্য।’

প্রধানমন্ত্রীর কথাই রেখেছে পাকিস্তান দল! শতভাগ দিয়েই শতরান করেই অলআউট হয়েছে সরফরাজ বাহিনী। মাত্র ১০৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। ৭ উইকেটে হারতে হয়েছে তাদের। এরপরই ইমরান খানের সেই টুইট শেয়ার করে ট্রল করতে শুরু করেছে সমর্থকরা। তারা বলছেন, ‘শতভাগ দেওয়ার পরিবর্তে শতরান (১০৫) করেই আউট হয়েছে পাকিস্তান।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status