ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভার্জিনিয়ায় সরকারি ভবনে এলোপাতাড়ি গুলি, নিহত ১২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 10:48 AM
সর্বশেষ আপডেট: Saturday, 1 June, 2019, 10:50 AM

ভার্জিনিয়ায় সরকারি ভবনে এলোপাতাড়ি গুলি, নিহত ১২

ভার্জিনিয়ায় সরকারি ভবনে এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বিচ মিউনিসিপ্যাল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।




পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে) ওই সরকারি কর্মচারী তাকে ‌‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার প্রতিবাদে সহকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেন। এ ঘটনায় এক পুলিশ অফিসারও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে ওই অফিসটি ঘিরে ফেলে এবং ভবন থেকে লোকজনকে বের হয়ে আসতে সাহায্য করে। এক পর্যায়ে তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।

ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কারভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুলিশ কর্মকর্তাদের দিকে ফিরে গুলি শুরু করলে পুলিশের গুলিতেই ওই ব্যক্তি নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে এই গুলির ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। এফবিআই তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করছেন বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।

উল্লেখ্য, মার্কিন নজরদারি ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটা ছিল ১৫০তম নির্বিচার গুলির ঘটনা। ভার্জিনিয়া বিচ শহরটি ওই অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর। এর বাসিন্দা প্রায় চার লাখ ৪০ হাজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status