|
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে টাইগাররা, বলছে উট শাহিন
নতুন সময় ডেস্ক
|
![]() দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে টাইগাররা, বলছে উট শাহিন বলা হচ্ছে এবার বিশ্বকাপে যে কটি দল শক্তিশালী তার মধ্যে বাংলাদেশ চার নম্বরে অবস্থান করছে। সেই সম্ভাবনার সঙ্গে উট শাহিনের মন্তব্যও আশা জাগিয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে। শাহিন বলছে, রোববার অনুষ্ঠেয় ম্যাচে টাইগারদের কাছে হেরে যাবে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল (২জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম বাংলাদেশ। তবে তার আগে আসন্ন ম্যাচ নিয়ে সেই উট শাহিনের ভবিষ্যদ্বাণীতে নতুন করে খুলেছে সম্ভাবনার দূয়ার। ফুটবল বিশ্বকাপে ভবিষ্যৎ বাণী করেছিল অক্টোপাস, টিয়া পাখি, বিড়াল থেকে শুরু করে উট। গত ফুটবল বিশ্বকাপে অনেকটাই সত্য প্রমানিত হয়েছিল উট শাহিনের ভবিষ্যৎ বাণী। এবার ক্রিকেট বিশ্বকাপে ভবিষ্যৎ বাণী করছে সেই উটই। ২ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আর সেই ম্যাচে জয়ী হবে টাইগাররা। এমনটাই ভবিষ্যৎ বাণী উট শাহীনের। এখন অপেক্ষার পালা উট শাহিনের ভবিষ্যৎ বাণী সত্য হওয়ার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
