ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে মাশরাফীকে নিয়ে নতুন গান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 5:44 AM

বিশ্বকাপে মাশরাফীকে নিয়ে নতুন গান

বিশ্বকাপে মাশরাফীকে নিয়ে নতুন গান

নড়াইল এক্সপ্রেস খ্যাত জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জনপ্রিয় এই ক্রিকেট তারকাকে নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি গান তৈরি করা হয়েছে। সবগুলো গানেই উঠে এসেছে মাশরাফীর বন্দনা।




এবার মাশরাফীকে নিয়ে তৈরি করা হলো নতুন গান। মূলত মাশরাফির হাত ধরে এবারের বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ যাত্রাকে উপজীব্য করে এই গান নির্মাণ করা হয়েছে বলে জানালেন এর কণ্ঠশিল্পী সোহাগ রহমত।

গানের কথায় প্রকাশ পেয়েছে মাশরাফী পুরো বাংলাকে কতটা একত্রিত করেছেন, কতটা জনপদে নিজেকে বিস্তৃত করেছেন। গানের কথা ও সুর করেছেন কবির হোসেন। সংগীতায়োজন করেছেন কাব্য এন জে।

শারমিন জাহান অর্পি গানের ভিডিও নির্মাণ করেছেন, চিত্রধারণ করেছেন শুভ হাসান। 'মাশরাফি' শিরোনামের এই গানটি দাদা বাংলা প্রডাকশনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবের অফিসিয়াল চ্যানেলে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status