ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভর্তির ফরমে প্রথম ধর্ম ‘মানবতা’, পরে হিন্দু-মুসলিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 5:12 AM

ভর্তির ফরমে প্রথম ধর্ম ‘মানবতা’, পরে হিন্দু-মুসলিম

ভর্তির ফরমে প্রথম ধর্ম ‘মানবতা’, পরে হিন্দু-মুসলিম

ভারতে ধর্ম নিয়ে হানাহানি বা বাড়াবাড়ির কমতি নেই। এবার দেশটির একটি কলেজে ব্যতিক্রম কিছু প্রদর্শন করলো। পশ্চিমবঙ্গের কলকাতার বেথুন কলেজ কর্তৃপক্ষ মানব ধর্মকে প্রাধান্য দিয়ে ভর্তি ফরম প্রকাশ করেছে।

দেশটির উত্তর কলকাতার ওই কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, অন্য ধর্মও পছন্দ করার সুযোগ রয়েছে। তবে সবার আগে মানবতার অবস্থান। সম্প্রতি ওই কলেজ কর্তৃপক্ষ তাদের ভর্তির প্রক্রিয়ায় এ প্রসঙ্গ তুলে এনেছে। ইন্ডিয়ান এক্সেপ্রস এক প্রতিবেদনে বলেছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বেথুন কলেজ আরো একধাপ এগিয়ে গেল।




ভারতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরই রাজ্যজুড়ে কলেজগুলিতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বছর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিই অনলাইন পদ্ধতিতে হবে।

জানা যায়, বেথুন কলেজের কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীদের জন্য ফর্ম প্রকাশ করেছে। সেই ফর্মে সংশ্লিষ্ট পড়ুয়ার ধর্মবিশ্বাস সংক্রান্ত একটি কলাম রয়েছে। সেখানে মোট আটটি অপশন রাখা হয়েছে। তার প্রথমটি হলো- মানবতা। কোনো ছাত্রী যদি নির্দিষ্ট কোনো ধর্মমতে বিশ্বাস না করেন, তাহলে তিনি প্রথম অপশনটি বেছে নিতে পারেন। ওয়েবসাইটে পরবর্তী অপশনগুলি ছিলো- হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য।

প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, বেথুন কলেজের কর্তৃপক্ষ অত্যন্ত উচু মানসিকতার পরিচয় দিয়েছে। আমি ওদের জন্য গর্বিত। মানুষের প্রাথমিক পরিচয় মানুষই। মানবতাই তার সর্বশ্রেষ্ঠ পরিচয়।

এ প্রসঙ্গে বেথুন কলেজের অধ্যক্ষ মমতা রায় বলেন, এই সিদ্ধান্ত আমাদের ভর্তি কমিটি নিয়েছে। কোনো ছাত্রীর মনে হতেই পারে সে প্রাতিষ্ঠানিক ধর্মমতগুলিতে নয়, মানবতার ধর্মে বিশ্বাসী। তার জন্য ওই অপশনটি রইল।

তিনি আরো বলেন, ধর্মবিশ্বাস আর মানবতার মধ্যে কোনো দেয়াল আছে বলে আমরা কলেজ কর্তৃপক্ষ মনে করি না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status