ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
ভারত থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৩ বিশ্বকাপ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 12:55 AM

ভারত থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৩ বিশ্বকাপ!

ভারত থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৩ বিশ্বকাপ!

আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আয়োজক হওয়ার কথা ছিলো ভারতের। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাওনা পরিশোধ না করে তাহলে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে না বিশ্বকাপ ক্রিকেট সরিয়ে নিবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।



২০১৬ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারতে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উইন্ডিজ। টি-টোয়েন্টির মহাযজ্ঞের সেই আসরে রাজস্ব বাবদ ভারতের কাছে ২৩ মিলিয়ন ডলার পায় আইসিসি। তবে ৩ বছর কেটে গেলেও ভারত এখনো সেই অর্থ বুঝিয়ে দেয়নি আইসিসিকে। ফলে ভাটা পড়েছে দুই সংস্থার সম্পর্কে।

গতকাল বুধবার ২০১৯ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল সময়কে দেয়া সাক্ষাৎকারে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন নিশ্চিত করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত আইসিসির পাওনা পরিশোধ করতে ব্যর্থ হলে ২০২৩ সালের বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়া হবে অন্য দেশে।

অবশ্য গত বছরও আইসিসি ভারতকে পাওনা পরিশোধের জন্য তাগাদা দিয়েছিল। তখনই অতি দ্রুত পাওনা পরিশোধ না করলে দেশটি থেকে ২০২৩ বিশ্বকাপ সরিয়ে নেয়ার হুশিয়ারি দিয়েছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির পরবর্তী সভায় যদি ভারত আইসিসিকে পাওনা অর্থ বুঝিয়ে না দেয় তাহলেই বিশ্বকাপ অন্য দেশে আয়োজনের সিদ্ধান্ত নেবে আইসিসি।

রিচার্ডসনের ভাষায়, ‘শেষ পর্যন্ত বিসিসিআই পাওনা পরিশোধ না করলে আমরা আগের সিদ্ধান্তে অনড় থাকবো। ২০২৩ বিশ্বকাপ সরিয়ে নেয়া হবে অন্য কোথাও। এটা অনেক টাকার ব্যাপার। আশা করছি, ভারত অতি দ্রুতই ইতিবাচক সাড়া দেবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status