ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
আজ মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 12:52 AM
সর্বশেষ আপডেট: Friday, 31 May, 2019, 12:54 AM

আজ মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

আজ মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের দ্বিতীয় দিনে (আজ) শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে পরস্পরের মোকাবিলা করবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ট্রেন্ট ব্রিজে খেলা অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের গত ১১ আসরে ওয়েস্ট ইন্ডিজ দু’বার এবং পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট বিশ্বের পরাশক্তি পাকিস্তান এবার বিশ্ব জয়ের স্লোগান মুখে নিয়ে দেশে ছেড়েছে। ইংল্যান্ডে অনুশীলন ম্যাচে আফগানিস্তানের কাছে হারলেও দল হতাশ হয়নি। অধিনায়ক সরফরাজ তো বলেছেন, অনুশীলন ম্যাচের ফলাফল দিয়ে কখনও দলের শক্তি ও পারফরমেন্স যাচাই করা যায় না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে তারা বিশ্বকাপে শুভ সূচনা করবে বলেও জানিয়েছিলেন দলপতি।




তবে এই মুহূর্তে পাকিস্তান শিবিরে দুঃশ্চিন্তা ভর করেছে পেসার আমিরকে কেন্দ্র করে। ইংল্যান্ডের মাটিতে পা দেওয়ার পর থেকেই বেশ কিছু সমস্যায় বাঁ-হাতি পেসার আমির। ভাইরাল ইনফেকশনের কারণে বিশ্বকাপের প্রাক্কালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করতে পারেননি এই স্পিডস্টার।

বর্তমানে ফিটনেস ঘাটতিতে রয়েছেন আমির। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান একাদশে দেখা নাও যেতে পারে জুনায়েদের পরিবর্তে শেষ মুহূর্তে দলে ঠাঁই পাওয়া মোহাম্মদ আমিরকে। পাকিস্তানের প্রথম সারির এক সংবাদমাধ্যম জানিয়েছে, আমিরের আবেদন মেনে নিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসান হোল্ডার পাকিস্তানের বিরুদ্ধে হুংকার ছুড়লেন। তিনি বলেন, সরফরাজবাহিনী নিঃসন্দেহে শক্ত প্রতিপক্ষ। লড়াই হবে এটাও সত্যি, কিন্তু জয় চাই আমাদের। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে জয়ের শুভ সূচনা করবো, এমন প্রত্যয় নিয়েই আমরা সবাই লড়বো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status