ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
প্রেমের টানে বিয়ে, শ্বশুরবাড়ির কেরোসিনের আগুনে জান্নাতির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 12:44 AM

প্রেমের টানে বিয়ে, শ্বশুরবাড়ির কেরোসিনের আগুনে জান্নাতির মৃত্যু

প্রেমের টানে বিয়ে, শ্বশুরবাড়ির কেরোসিনের আগুনে জান্নাতির মৃত্যু

শ্বশুরবাড়ির লোকদের দেয়া আগুনে দগ্ধ হয়ে প্রায় ৪০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন গৃহবধূ জান্নাতি আক্তার (১৮)। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২১ এপ্রিল যৌতুকের টাকার জন্য ঘুমন্ত অবস্থায় শ্বশুরবাড়ির লোকদের দেয়া আগুনে দগ্ধ হয় গৃহবধূ জান্নাতি।

নিহত জান্নাতি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামের শরীফুল ইসলাম খানের মেয়ে ও পার্শ্ববর্তী চরহাজীপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে শিপলু মিয়ার স্ত্রী।




নিহত জান্নাতির দাদা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান জানান, প্রেমের টানে পালিয়ে বিয়ে করার পর জান্নাতিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছিল না শ্বশুর হুমায়ুন ও শাশুড়ি শান্তি বেগম। প্রায় সময়ই যৌতুকের টাকার জন্য জান্নাতির ওপর নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে একাধিকবার বাবার বাড়িতে ফিরে আসে জান্নাতি আক্তার।

পরবর্তীতে আর নির্যাতন না করার শর্তে জান্নাতিকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নেয় তারা। ফিরে যাওয়ার কিছুদিনের মাথায় আবারও নির্যাতন শুরু করে তার শ্বশুর-শাশুড়ি।

একপর্যায়ে গত ২১ এপ্রিল ভোররাতে জান্নাতিকে ঘুমন্ত অবস্থায় তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভায়। পরে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, পরিবারের পক্ষে অগ্নিদগ্ধের ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। এই মামলায় কোন গ্রেফতারের তথ্য আমার জানা নেই। সেটাই হত্যা মামলায় রুপান্তরিত হবে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status