ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুবীর নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 1:49 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 May, 2019, 2:10 PM

সুবীর নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সুবীর নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আধুনিক বাংলাগানের বরেণ্য শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। তিনি সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আজ (মঙ্গলবার) ভোরে মারা গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি না ফেরার দেশে চলে যান।

গত রোববার সুবীর নন্দীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটাপন্ন হয়ে ওঠে। শনিবার ও রোববার পরপর দুইদিন হার্ট অ্যাটাক হয়। হার্টে চারটি ব্লক ছিল তার। রোববার সকালে চারটা রিং পরানো হয়।

ঢাকা ও সিঙ্গাপুরে টানা ১৮ দিন হাসপাতালের বিছানায় নিথর হয়ে পড়েছিলেন নন্দিত এ গায়ক। গত ৩ মে চোখ মেলেন ও মেয়ে ফাল্গুনী নন্দীকে দেখে কাঁন্না করেন। চিকিৎসকরাও আশার আলো দেখতে পেয়েছিলেন। প্রিয় শিল্পীর সুস্থ হয়ে ওঠার সংবাদে খুশি হয়েছিলেন ভক্তরাও। এমন স্বস্তির খবরের কয়েক ঘণ্টার মধ্যেই ৪ মে ও ৫ মে দুই দফা হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল ঢাকার সিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পীকে। এর আগে ১৬ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

এক জীবনে সুবীর নন্দী

জন্ম: ১৯৫৩ সালের ১৯ নভেম্বর

জন্মস্থান: হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগান

বাবা: সুধাংশু নন্দী

মা: পুতুল রানী

পড়াশোনা: স্নাতক, বিগঞ্জ বৃন্দাবন কলেজ

সঙ্গীতে হাতখড়ি: মায়ের কাছে ছয় বছর বয়সে

বেতার গান : ১৯৬৩ সালে শিশুশিল্পী হিসেবে

প্রথম প্লেব্যাক: ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে

প্রথম একক অ্যালবাম: সুবীর নন্দীর গান (১৯৮১ সাল)

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: পাঁচবার (১৯৮৪,১৯৮৬, ১৯৯৯, ২০০৪, ২০১৫)

একুশে পদক: ২০১৯

জনপ্রিয় গান: ‘দিন যায় কথা থাকে’, ‘ও আমার উড়াল পঙ্খী রে’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘পাখিরে তুই দূরে থাকলে’, ‘কত যে তোমাকে বেসেছি ভাল’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’ প্রভৃতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status