ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুবীর নন্দীর মরদেহ দেশে আসবে বুধবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 2:12 PM

সুবীর নন্দীর মরদেহ দেশে আসবে বুধবার

সুবীর নন্দীর মরদেহ দেশে আসবে বুধবার

আধুনিক বাংলাগানের বরেণ্য শিল্পী সুবীর নন্দীর মরদেহ বুধবার (৭ মে) সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছাবে।

তবে তার শেষকৃত্য কোথায় হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৬টায় সুবীর নন্দীর মরদেহ ঢাকায় পৌঁছানোর পর প্রথমে নেওয়া হবে তার গ্রিন রোডের বাসায়।

এরপর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এছাড়া ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনেও নেওয়া হবে তার কফিন।

সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হত।

গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্ট দেওয়া হয়।

১৮ দিন পর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status