ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নটরডেম কলেজে ভর্তি হতে পারবে না ধূমপায়ীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 10:33 AM

নটরডেম কলেজে ভর্তি হতে পারবে না ধূমপায়ীরা

নটরডেম কলেজে ভর্তি হতে পারবে না ধূমপায়ীরা

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ধূমপায়ী শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তি হতে পারবে না। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বলছে, যে সকল ছাত্র কলেজকর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান করে না ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধুমপান করে, তাদের আবেদন করার প্রয়ােজন নেই।

২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটরডেম কলেজ কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তিতে এ শর্ত জুড়ে দেয়া হয়েছে।



সোমবার (৬ মে) দিবাগত রাত ১২.০১ মিনিট থেকে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুরা নটরডেম কলেজের ওয়েবসাইটে https://www.notredamecollege-dhaka.com গিয়ে ভর্তির আবেদন করতে পারছেন। আগামী ১৩ মে রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন চলবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ২৬০ (ভর্তি প্রক্রিয় বাবদ ২৫৫+বিকাশ চার্জ ৫) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে। আবেদনকরী ১৪ মে দুপুর ১২টা পর্যন্ত বিকাশে পেমেন্ট করার সুযােগ পাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে ফল পাওয়ার সঙ্গে সঙ্গে কলেজে এসে যােগাযােগ করতে হবে। হেলপ লাইন নম্বর : ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৩৩৩২২৫৩৩ (সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত)।

ভর্তির আবেদনের ন্যূনতম যােগ্যতা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA-4.00। এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের অন্য আবেদন করতে পারবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50 , বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।

আসন সংখ্যা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১৭৮০টি, ইংরেজি ভার্সন-৩০০টি, মানবিক বিভাগ-৪০০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০টি।

লিখিত পরীক্ষার সময় ও কক্ষ : আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১৬ মে দৈনিক যুগান্তর পত্রিকায় আবেদনের ID নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর জানিয়ে দেয়া হবে। ১৭ মে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status