ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ থেকেই সোনিয়ার ‘ঈদ কেনাকাটা’ শুরু!
সাকিব আল রোমান
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 9:01 AM

আজ থেকেই সোনিয়ার ‘ঈদ কেনাকাটা’ শুরু!

আজ থেকেই সোনিয়ার ‘ঈদ কেনাকাটা’ শুরু!

গেল কয়েক বছরের মতো এবারের রমজান মাসেও নতুন একটি অনুষ্ঠান নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইন। আজ রোজার প্রথম দিনেই একুশে টিভিতে বিকাল চারটা পনেরো মিনিটে প্রচার শুরু হবে তার উপস্থাপনায় ‘ঈদ কেনাকাটা’ নামের এই অনুষ্ঠানটি।

এটির বিষয়বস্তু প্রসঙ্গে সোনিয়া হোসেইন বলেন, এই অনুষ্ঠানে প্রখ্যাত ডিজাইনারদের সঙ্গে তিনি কথা বলবেন। পাশাপাশি তাদের ডিজাইন করা কাপড়গুলো সম্পর্কে বিভিন্ন তথ্য ক্রেতাদের জানাবেন এবং ঈদে কোথায় কী কী নতুন পোশাক পাওয়া যাবে সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য তুলে ধরবেন।



সোনিয়া বলেন, এরইমধ্যে বেশ কয়েকটি পর্বের রেকর্ডিং-এ আমি অংশ নিয়েছি। আরো বেশ কিছু পর্বের শুটিং এখনো বাকি। সবমিলিয়ে অনুষ্ঠানটির উপস্থাপনা আমি দারুণ উপভোগ করছি। আমার বিশ্বাস ক্রেতাদের জন্য এটি একটি উপকারী অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, রমজান মাসজুড়েই অনুষ্ঠানটি প্রচার হবে একুশে টিভির পর্দায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status