ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 8:57 AM

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ড

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ড

আগেই বলা ধারণা করা হয়েছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ বদলে দেবে হলিউডের সব হিসাব-নিকাশ। ছবিটি মুক্তির পর হয়েছেও তাই। গত ২২শে এপ্রিল বিশ্বজুড়ে ছবিটি মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় আয় করেছে ২১৮ দশমিক ৯ কোটি মার্কিন ডলার। টাকার অঙ্কে তা ১৮ হাজার ৮২৫ কোটি। এটিই এখন পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ আয় করা সুপারহিরো ছবি। আর বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবি। সব মিলিয়ে রেকর্ডের বন্যায় ভাসছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের দর্শক ছবিটি দেখতে মুক্তির প্রথম সাত দিনে খরচ করেছেন ৩ কোটি টাকা।




অন্যদিকে মুক্তির প্রথম সপ্তাহেই ভারতে ছবিটি আয় করেছে ৪৫০ কোটি টাকা, উত্তর আমেরিকা থেকে আয় ৩ হাজার কোটি টাকা আর চীন থেকে ৩ হাজার ৩০০ কোটি টাকা। ছবিটি মাত্র দুই সপ্তাহের ভেতরেই ‘টাইটানিক’, ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ ও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছে। এখন এই ছবির সামনে আছে শুধু ‘অ্যাভাটার’। ২০০৯ সালের ১০ই ডিসেম্বর জেমস ক্যামেরুন পরিচালিত এই ছবি বিশ্বজুড়ে আয় করেছে ২৩ হাজার ৯০৮ কোটি টাকা। ব্যবসা সফলতা ছাড়াও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status