ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আয়ারল্যান্ড সফর
উইকেটের বাঁধার সঙ্গে যুক্ত হিম বাতাস ও কনকনে ঠান্ডা, কি পরিকল্পনা করছে ম্যাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 12:24 AM

মাশরাফি

মাশরাফি

বিদেশে খেলতে গেলে উইকেট সবসময়ই বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে। সারাবছর মিরপুর বা চট্টগ্রামের স্লো-লো ট্র্যাকে খেলে, বাইরে গিয়ে মুখোমুখি হতে হয় ফাস্ট এবং বাউন্সি উইকেটের। যে বাঁধা পেরুনো বেশ কঠিনই হয়ে পড়ে টাইগারদের জন্য।

আর এবার আয়ারল্যান্ড সফরে উইকেটের এ বাঁধার সঙ্গে যোগ হয়েছে হিম বাতাস ও কনকনে ঠান্ডা। দেশে অনুশীলন ক্যাম্পে মুশফিক-তামিমরা অতিষ্ঠ হয়েছেন তীব্র গরমে, অথচ আয়ারল্যান্ডে গিয়ে গায়ে দিয়ে রাখতে হচ্ছে ভারি জ্যাকেট, গ্লাভস ও কানটুপি। ফলে উইকেটের সঙ্গে ঠান্ডার বিরুদ্ধেও লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।



তবে এ ঠান্ডাকে অজুহাত হিসেবে মানতে রাজি নন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনি জানেন এ ঠান্ডার সঙ্গে মানিয়ে নেয়া সম্ভব নয়। তাই এটিকে একপ্রকার চ্যালেঞ্জ হিসেবে মেনে নিয়েই নিজেদের কাজ সঠিকভাবে করার পক্ষেই মত দিয়েছেন টাইগার অধিনায়ক।

গতকাল (সোমবার) ম্যাচের আগেরদিন সংবাদমাধ্যমে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় না এই ঠাণ্ডা আমাদের এডজাস্ট হবে। এখানে যারা থাকে তারাও স্ট্রাগল করে ঠান্ডার সঙ্গে। এর সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ নেই আসলে। ফলে মানসিকভাবে শক্ত হতে হবে। দিনশেষে খেলতে নেমে ঠান্ডা কেমন, এটা কোন অজুহাত হতে পারে না।’

এদিকে আয়ারল্যান্ড 'এ' দল তথা ওলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে ১৯৬ রানের বড় ব্যবধানে জয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে ক্যারিবীয়রা।

ফলে মঙ্গলবারের লড়াইটি যে সহজ হবে না তা মেনে নিয়েছেন মাশরাফি। তিনি বারবার জোর দিচ্ছেন নিজেদের কাজ সঠিকভাবে করার দিকেই। অধিনায়কের ভাষ্যে, ‘ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড় আছে যারা, আমরা জানি একা হাতে ম্যাচ শেষ করতে পারে। শাই হোপের বিপক্ষে দেশের মাঠেও আমাদের ভুগতে হয়েছে, ড্যারেন ব্রাভো আছে। আরও কিছু খেলোয়াড় আছে ভালো। ওদের পেস আক্রমণও ভালো। কাল (রোববার) ওরা ভাল একটা ম্যাচ খেলেছে। আমরাও প্রস্তুতি ম্যাচ খেলেছি। কাল (মঙ্গলবার) আমাদের কাজগুলো ঠিকভাবে প্রয়োগ করছি কি না সেটা দেখাতে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status