ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ড্যাফোডিলে টেক অফ, টেক শো ও গুগলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 7:00 PM

ড্যাফোডিলে টেক অফ, টেক শো ও গুগলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ড্যাফোডিলে টেক অফ, টেক শো ও গুগলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে টেক অফ, টেক শো ও গুগলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আইসিটি কার্নিভালের অংশ হিসেবে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গুগলিং প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে হাসনাত আব্দুল্লাহ, মো. সাজিদুজ্জামান ও মেহরাব হোসেন। এছাড়া আতিক আসিফ খান ও মেহেদী সাইফুল্লাহ চতুর্থ ও প ম স্থান অধিকার করেছেন।

অপরদিকে টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে খায়রুল, ফরিদুল ও মেহেদী।

এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এবং চমকপ্রদ প্রতিযোগিতা ছিল টেক ফ্যাশন শো। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তিকে ফ্যাশন শো-এর মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিযোগিতা দুই রাউন্ডে অনুষ্ঠিত হয়। সিঙ্গেল রাউন্ডে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মো. লিমন হোসেন, মো. এমদাদুল হক মিলন ও ফজলে আতিফ মারুফ। অন্যদিকে কাপল রাউন্ডে প্রথম হয়েছেন হুমায়রা খানম ও শামিমুর রহমান, দ্বিতীয় হয়েছেন মো. আলী আল আলভী ও মাহসুবা মেহেরুন্নেসা সামিয়া এবং তৃতীয় হয়েছেন মালিহা তায়েবা ও সাব্বির আহমেদ।

তিনটি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সহযোগী প্রধান ড. এস এম আমিনুল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহযোগী প্রধান লিজা শারমিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আমাতুল বুশরা আঁখি, নাসরিন কবির, তানিয়া খাতুন, ফারজানা আক্তার প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status