ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, অতঃপর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:08 AM

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, অতঃপর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, অতঃপর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে উৎসব একাত্তর নামে একটি আবাসিক হোটেল থেকে ইন্নি রাবেয়া বুশরা (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার হোটেল ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিবচরের পৌর মেয়র আওলাদ হোসেনের মালিকানাধীন উৎসব একাত্তর হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেয় রুবেল খান ও বুশরা । হোটেলের অন্যান্যা কর্মচারীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে শিবচরের কাঁঠালবাড়ী এলাকার তোতা খানের ছেলে রুবেল খান, হোটেলের ম্যানেজার খায়রুল এবং হোটেল বয় রোনাল্ডকে আটক করে পুলিশ।



শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। স্কুলছাত্রীকে কেন হত্যা করা হয়েছে সে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে হত্যা করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তা জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status