ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জরুরি অবতরণের আগেই রুশ বিমানে আগুন, নিহত ১৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:09 AM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 6:48 AM

জরুরি অবতরণের আগেই রুশ বিমানে আগুন, নিহত ১৩

জরুরি অবতরণের আগেই রুশ বিমানে আগুন, নিহত ১৩

রাশিয়ার মস্কোর সেরেমেতেভো বিমানবন্দরে রোববার যাত্রীবাহী একটি বিমানে আগুন লেগে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

রাশিয়ার তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে সিএনএন বলছে, সুপারজেট ১০০ বিমানটি মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করার আগেই মধ্য আকাশে থাকার সময়ই আগুন লেগে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, আরোহীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে নিরাপদে যাচ্ছেন।



যদিও প্রত্যক্ষদর্শী একজন বলেন, প্রাণে রক্ষা পাওয়াটা একটা ‘আশ্চর্য’ ঘটনা। দুর্ঘটনায় পড়া এ বিমানে ৭৮ জন আরোহী ছিলেন। নিহত ১৩ জনের মধ্যে দু’জন শিশু রয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা পাঁচ থেকে সর্বোচ্চ ১০ জন হতে পারে। আগুনে বিমানটির পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতো বড় অগ্নিকাণ্ড কীভাবে লাগলো বা কেনো বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিল সেটি এখনও জানা যায়নি।

বিমানটি উত্তর পূর্বাঞ্চলীয় মারমানস্কের দিকে যাওয়ার কথা ছিল। একই সঙ্গে বিমানটি জরুরি অবতরণের ক্ষেত্রেও প্রথম দফায় সফল হয়নি।

বিমান ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বলছে, উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে ওই বিমানটি। এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন ক্রিস্টিয়ান কস্তোভ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। বিমানটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত গঠন হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status