ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফখরুলের আসনে ঈদের পর ভোট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 12:53 AM

ফখরুলের আসনে ঈদের পর ভোট

ফখরুলের আসনে ঈদের পর ভোট

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন বিষয়ে ঈদের পরপরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

রোববার ৫ মে, নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, আইন অনুযায়ী-কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। শিগশিগরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।





তিনি বলেন, ঈদেরর পরপরই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তাড়াতাড়িই নির্বাচন করে ফেলতে চাই। কেননা, জুলাইতে বৃষ্টি বেড়ে যাবে। তাই আমরা জুনেই নির্বাচন করে ফেলবে।

বগুড়া-৬ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে তিনি শপথ না নেওয়ায় এবং আইনে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার।

গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য ঘোষণা করার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status