ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে ৩ জিনের বাদশা গ্রেফতার!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 1:21 AM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 1:24 AM

রাজধানীতে ৩ জিনের বাদশা গ্রেফতার!

রাজধানীতে ৩ জিনের বাদশা গ্রেফতার!

রাজধানীর শ্যামলীতে বিকাশ থেকে টাকা উত্তোলন করার সময় ৩ জিনের বাদশাকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

রোববার রাত ১০টার দিকে শ্যামলীতে আকিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্যাশ আউট করার সময় তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন সাইফুল (২৩), মাহফুজুল দ্বীপ (২৬), রাকিব (২৮)। তাদের তিনজনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী গ্রামে।




র‌্যাব সূত্র জানায়, তারা বিভিন্ন সময় পরিচয় গোপন করে জিনের বাদশা সেজে মিথ্যা তথ্য দিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।এরই ধারাবাহিতায় ফাঁদ পাতে র‌্যাবের অভিযানিক দল।পরে রাত ১০টার দিকে হাতে নাতে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম ও টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়। তারা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেসবুক হ্যাকিং করে হুমকি দেয় ও ৫ লাখ টাকা চাঁদা চায়।এসএম রেফাত জামিল শেরে-ই-বাংলা থানায় প্রতারণার একটি জিডি করেন। তার অভিযোগের ভিত্তিতে ফাদ পেতে তাদের আটক করা হয়।আমাদের অভিযান অব্যাহত আছে।

আটক ৩ জনের সঙ্গে আরও যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status