ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
'মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিচ্ছে সরকার'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 10:28 PM

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিচ্ছে সরকার। রোববার (০৫ মে) বিকেলে রাজধানীর ডেমরায় নবনির্মিত থানা ভবনের উদ্বোধনী সভায় একথা বলেন তিনি। জঙ্গিবাদের মতো মাদক নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সন্ত্রাসীদের নির্মূল করতে আমরা সবাই যেমন যুদ্ধ করছি, তেমন মাদকের বিরুদ্ধে আজকের যে এই সভাটি, আজকে যারা এসেছেন, আমরা সবাই মিলে খেয়াল রাখবো, যেন আমাদের সন্তান, আমার ভাই, আমার আত্মীয় এসব কাজ করতে না পারে।

এছাড়া দুপুর রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানেও তিনি বক্তব্য রাখেন।

সেখানে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। তাদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না। কারণ, এ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status