ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের বিশ্বরেকর্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 7:58 PM

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের বিশ্বরেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের বিশ্বরেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এ ইতিহাস গড়েন ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপ। ইনিংসের ৪৩তম ওভারে এ ঐতিহাসিক রেকর্ড গড়েন তারা। এই জুটিতে ৪৭.২ ওভারে ৩৬৫ রানের জুটি গড়েন তারা।

ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনীতে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানের ৩০৪ রানের জুটি ছিল এ ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ। ২০১৮ সালের ২০ জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে এ রেকর্ড গড়েছিলেন তারা।




২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৮৬ রান করেছিলেন শ্রীলংকার দুই ওপেনার উপল থারাঙ্গা ও সনাৎ জয়সুরিয়া। এক যুগ পর্যন্ত তাদের ওই রেকর্ডটি অক্ষুণ্ণ ছিল।

রোববার আয়ারল্যান্ডের ডাবলিনের ক্যাস্টল এভিনিউতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।




টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ক্যারিবীয় দুই ওপেনার। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে খেলতে নেমে মেইডেন সেঞ্চুরি তুলে নেন জন ক্যাম্পবেল।

২০১৬ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হওয়া শাই হোপ, ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমে পঞ্চম সেঞ্চুরি করেন।

ইনিংসের শুরু থেকে একেরপর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ক্যাম্পবেল ক্যাচ তুলে দিয় সাজঘরে ফেরেন। তার আগে ১৩৭ বল মোকাবেলা করে ১৫টি চার ও ছয়টি ছক্কায় ১৭৯ রান করেন।

তার বিদায়ের চার রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার শাই হোপ। প্যাভেলিয়নে ফেরার আগে ১৫২ বলে ২২টি চার ও দুটি ছক্কায় ১৭০ রান করেন শাই হোপ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status