ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বর্ণের পুতুল দিতে এসে ধরা ২ জিনের বাদশা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 May, 2019, 3:34 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 3:38 PM

স্বর্ণের পুতুল দিতে এসে ধরা ২ জিনের বাদশা!

স্বর্ণের পুতুল দিতে এসে ধরা ২ জিনের বাদশা!

টাঙ্গাইলের কালিহাতীতে কথিত দুই জিনের বাদশাহকে ধরে মারধরের পর এলাকাবাসী পুলিশে দিয়েছে। রোববার দুপুরে উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের ডিপ্তি আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জিনের বাদশাহ পরিচয় দিয়ে উপজেলার দেউপুর গ্রামের সুরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মোখলেছুর রহমান ও আবু তাহের। এক পর্যায়ে তারা সুরুজকে ৫ হাজার ১০০ টাকা দিলে একটি স্বর্ণের পুতুল দেয়ার আশ্বাস দেন।



লোভে পড়ে সুরুজ তাদের কথামতো পাশের একটি মসজিদের দান বাক্সের ওপর টাকা রেখে পুতুল নিয়ে আসেন। ফোনে তারা পুতুলের প্যাকেট আগে না খোলার ওয়াদা করিয়েছিলেন। এরই মধ্যে টাকা পেয়ে দুই প্রতারকের লোভ আরও জেঁকে বসে। তারা এবার ৫০ হাজার ১০০ টাকা দিলে সুরুজকে স্বর্ণের কলসির লোভ দেখান।

কিন্তু, আগের প্যাকেট খুলে সুরুজ স্বর্ণের পরিবর্তে পিতলের পুতুল পান। এরপর তিনি স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানিয়ে, তাদের পাহারায় রেখে মসজিদের দান বাক্সের ওপর ফের কিছু পাঁচশ’ টাকার নোট ও কাগজের একটি ব্যান্ডেল রেখে আসেন।

রাতে ওই দুই প্রতারক টাকা নিতে সেখানে এলে আগে থেকে পাহারায় থাকা এলাকাবাসী তাদের ধরে বেদম মারধর করে। পরে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার এসআই মোহাম্মদ ওয়াহাব জানান, গ্রামবাসী কথিত দুই জিনের বাদশাহকে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status