প্রকাশ: Saturday, 4 May, 2019, 8:29 PM সর্বশেষ আপডেট: Saturday, 4 May, 2019, 8:37 PM
সুলতান মনসুর
বিএনপির ইউর্টানে সরগরম রাজনীতি মাঠ। এর মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন সুলতান মোহাম্মদ মনসুর। গণফোরামে ফেরার কোন আগ্রহ নেই এই এমপির। তিনি বলেন, আমার শপথ নেয়া সঠিক ছিলো বিএনপির এমপিদেরও শপথের মধ্য দিযে তা প্রমান হলো। দল আমাকে বহিষ্কার করেছে এতে আমার কোনো কিছু আসে যায় না। আমি এ দলের সাথে সম্পৃক্ত না। বর্তমান প্রেক্ষাপটে এ পার্টির অবস্থান জিরো প্লাস, জিরো প্লাস, জিরো, ইকুয়ালটু জিরো। যার কোনো ঠিক ঠিকানা নাই।
বিএনপির ইউর্টানে সরগরম রাজনীতি মাঠ। দলের সিদ্ধান্তের বাহিরে শপথ নেয়া বহিষ্কৃত নেতারা আবারও দলে ফিরছেন, এমন প্রশ্ন যখন জনমনে। তখন বিএনপির এমপি জাহিদুর রহমান জানালেন, দল থেকে আনুষ্ঠানিক ভাবে তাকে বহিষ্কারের কথা বলা হলেও বহিষ্কারের কোনো চিঠি দেননি তাকে। এদিকে গণফোরামের ফেরা নিয়ে আগ্রহ নেই সুলতান মোহাম্মদ মনসুরের।
আমি শুধুমাত্র সংসদ নির্বাচনে লিগেলাইজ করার জন্য অর্থাৎ নিয়ম মানার জন্য ফরম ফিলাপের আগের দিন যোগ দিয়েছি। গণফোরামের নয় জাতীয় ঐক্যপ্রক্রিয়ার প্রতিনিধিত্ব করেছি। তবে ড. কামাল হোসেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি তাকে সম্মান করি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাহিদুর রহমান যদি বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করে তখন দল বিবেচনা করবে। তবে জাহিদুর রহমান বলেন, বহিষ্কারের কিছু নিয়ম আছে। দলের পক্ষ থেকে এখনো কোনো বহিষ্কারাদেশের চিঠি পাইনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতি পেয়েই শপথ নিয়েছি।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে খুব শিগগিরই আমরা বসেবো। দল থেকে নতুন কোনো সিদ্ধান্তে হলে আপনাদের জানানো হবে। এছাড়া সুলতান মনসুর তো নিজেই বলেছেন তিনি গণফোরামের কেউ না।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এ অবস্থায় আমাদের দল থেকে নির্বাচিত দুই সদস্যের বিষয়ে দলের সিদ্ধান্ত পুর্নর্বিবেচনা হবে কিনা তা আমি এককভাবে বলতে পারবো না। তবে শিগগিরই দলীয় ফোরামে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে।
তিনি আরো বলেন, পুরনো ইতিহাস সামনে আনতে চাই না। অতীতে যা হয়েছে সেটা নিয়ে না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিএনপির নির্বাচিতরা শপথ নিয়েছেন এটাকে আমি ইতিবাচক মনে করি।