ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনগণ মাঠে নামার জন্য অপেক্ষা করছে: গ‌য়েশ্বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 6:28 PM

জনগণ মাঠে নামার জন্য অপেক্ষা করছে: গ‌য়েশ্বর

জনগণ মাঠে নামার জন্য অপেক্ষা করছে: গ‌য়েশ্বর

সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য জনগণ মাঠে নামার অপেক্ষা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘দেশবাসী মাঠে নামার জন্য অপেক্ষা করছে। আমাদের ইউনাইটেড (ঐক্যবদ্ধ) থাকতে হবে।’



‘যখন মাঠে নামার জন্য ডাক দেব তখনই নেমে যাবেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কর্মসূচি দিলে তারা আমাদের সঙ্গে থাকবে। কারণ বিএনপি জনগণের দল।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় কমিটি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তারেক রহমান রাজনীতিতে একটা ফ্যাক্ট। প্রধানমন্ত্রী এখন যে লন্ডনে গেলেন এটা কি চোখের চিকিৎসা করাতে নাকি মনের চিকিৎসা করতে সেটা আমি জানি না। তবে তার এই সফরের মধ্যে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি উল্লেখ্যযোগ্য ষড়যন্ত্রের আভাস পাচ্ছি।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় খালেদা জিয়া নি‌র্দোষ। সরকার নিয়ন্ত্রিত আদালত কর্তৃক জনসম্মুখে এবং বিশ্বের কাছে তাকে হেয় করার জন্য দীর্ঘদিন ধরে তাকে কারাগারে রাখা হয়েছে। ১৫ বছরের সাজাপ্রাপ্ত ব্যারিস্টার নাজমুল হুদা তিন দিনের মধ্যে জামিনে পেলে, খালদা জিয়ার ১৪ মাস লাগবে কেন?’

‘বিচারপতিদের সঙ্গে কি আমাদের কোনো শত্রুতা আছে?। তাহলে তারা কেন এরকম আচরণ করছেন? তারা এরকম করছে সরকারের নির্দেশে। সরকারের নির্দেশ না মানলে তাদের চাকরি থাকবে না’, বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status