ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, দাবি খন্দকার মাহবুবের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 5:07 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 May, 2019, 6:29 PM

খন্দকার মাহবুব

খন্দকার মাহবুব

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ফোনালাপের উদ্ধৃতি দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে শপথ নিতে হয়। শপথে বলা হয়, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকিব’। তাহলে প্রধানমন্ত্রী লন্ডনে যে বেফাঁস কথা বললেন, ‘তা‌কে যদি অপমানজনক ব্যবহার করা হয় তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না’। এখানে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে আমি মনে করি।



শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া আদর্শ একাডেমির উদ্যোগে বেগম খালেদাসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জিয়া আদর্শ একাডেমী এই প্রতিবাদ সভার আয়োজন করে।

খন্দবার মাহবুব বলেন, লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। কারণ তারেক রহমান নাকি তার লন্ডন সফরে বাধা সৃষ্টি করেছেন। তিনি হোটেল পাচ্ছেন না। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, ‘তারেক রহমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না’। এতে আমরা দেখতে পেলাম আগেও আমরা যা বলেছি বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় আটক করে রাখা হয়েছে।

নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বের করতে হলে তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে হলে এবং নেতা-কর্মীদেরকে জেল থেকে বের করতে হলে রাজপথ উত্তপ্ত করতে হবে। আমাদের নেতাকর্মীরা যদি একবার রাজপথে নামে তাহ‌লে লক্ষ লক্ষ জনতা রাজপথে নামবে। সরকারের পায়ের নিচের মাটি থাকবে না।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু, কৃষক দলের আহ্বায়ক সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম, মৎসজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status